রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১২ জনের

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১২ জনের

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ছয় জেলায় পৃথক ঘটনায় এসব হতাহতের খবর পাওয়া যায়।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

সুনামগঞ্জ

জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—নুরুজ্জামান, হাবিবুর রহমান, রহমত উল্লাহ (২৩), লিটন মিয়া এবং আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। এসব ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ

গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—রহমত আলী উজ্জ্বল (৩০) এবং মমতাজ আলী খান (৫৮)। একজন ধানক্ষেত পরিদর্শনে গিয়ে এবং অন্যজন নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

রংপুর

মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন—মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫)। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নেত্রকোণা

আটপাড়া উপজেলার একটি হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ

করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে হেলাল মিয়া (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

হবিগঞ্জ

নবীগঞ্জ উপজেলার মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে কৃষকদের এমন প্রাণহানিতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি খোলা জায়গায় কাজ করার সময় সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------