নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড অপো।
অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ, নেতৃত্ব, সৃজনশীলতা ও কমিউনিটি-বিল্ডিং দক্ষতা বিকাশের সুযোগ দেওয়া হবে। অ্যাম্বাসেডররা নিজ নিজ ক্যাম্পাসে অপোর প্রতিনিধি হিসেবে সহপাঠী ও তরুণদের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করবেন।
অপো বাংলাদেশের অনুমোদিত একমাত্র পরিবেশকের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, তরুণদের মধ্যে ভবিষ্যৎ নির্মাণের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একটি আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, অ্যাম্বাসেডররা শুধু ব্র্যান্ড প্রতিনিধি নয়, বরং নির্মাতা, পরিবর্তনের অগ্রদূত ও তরুণ নেতৃত্ব হিসেবে নিজেদের বিকশিত করবেন।
নতুন নিয়োগ পাওয়া অ্যাম্বাসেডররা হলেন—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মো. রফিজুরজ্জামান রফি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মো. মারুফ আহমেদ সিনহা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আবদুল্লাহ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মহিমা আমিন মৌ ও মো. আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিয়া জান্নাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা রানী দাস, নর্থ সাউথ ইউনিভার্সিটির নুঝাত নাওয়ার ও চৌধুরী আসিফ আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুবাসশির তাহমিদ ভূঁইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের হামিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইউসুফ আলী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উম্মায়া হাবিবা সুজানা, ব্র্যাক ইউনিভার্সিটির সাব্বির আহমেদ কাব্য এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ।
অ্যাম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অপোর ব্র্যান্ড দর্শন ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে অপো ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে একটি মোবাইল ফটোগ্রাফি সেশনের আয়োজন করে। এতে প্রশিক্ষণ দেন পাঠশালার ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ।
অনুষ্ঠানে অপো বাংলাদেশের অনুমোদিত একমাত্র পরিবেশকের বিপণন বিভাগের প্রধান মো. নাজিমুদ্দৌলা নিলয় উপস্থিত ছিলেন।
Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
9 News Bd | s s