রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই মাসেই এডিসের ঘনত্ব দ্বিগুণ, ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

দুই মাসেই এডিসের ঘনত্ব দ্বিগুণ, ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী

রাজশাহী নগরীতে ডেঙ্গুর ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়েছে। মাত্র দুই মাসের ব্যবধানে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ঘনত্ব প্রায় দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ কীটতাত্ত্বিক জরিপে নগরীর পাঁচ এলাকায় ব্রেটো সূচক পাওয়া গেছে ৬১ দশমিক ৩৩, যা মে মাসে ছিল ৩০ দশমিক ৬৬।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ব্রেটো সূচক ২০-এর বেশি হলে এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। সেই হিসাবে রাজশাহীর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক।

গত ৩ থেকে ১০ আগস্ট পরিচালিত জরিপে ৭৫টি বাড়ি পরিদর্শন করে ২৪টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। ৬৮টি পানি ধারণকারী পাত্রের মধ্যে ৪৬টিতেই লার্ভার উপস্থিতি ধরা পড়ে। সবচেয়ে বেশি লার্ভা মিলেছে ফুলের টব, ড্রাম, বালতি, প্লাস্টিকের পাত্র ও নির্মাণস্থলে জমে থাকা পানিতে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। জুনে যেখানে মাত্র একজন রোগী ভর্তি ছিলেন, আগস্টের শেষদিকে সেই সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃষ্টির মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল। তাই নিয়মিত পানি অপসারণ, লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------