শিরোনাম >>
শিরোনাম >>

নারী-শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় তিন অধিদপ্তরের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

নারী-শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় তিন অধিদপ্তরের সমঝোতা

সুবিধাবঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তিন সরকারি অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এ সমঝোতায় যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। নারী, শিশু ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র বিনামূল্যে আইনগত সহায়তা দেবে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আইনগত সহায়তা পাওয়া মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকারের অংশ। যাদের আইনগত লড়াই চালানোর আর্থিক সক্ষমতা নেই, তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে তিন অধিদপ্তরের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও শক্তিশালী হবে। এর ফলে সুবিধাবঞ্চিত নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং সহিংসতার শিকার মানুষ একই ব্যবস্থার মাধ্যমে আইনগত সহায়তা, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মনোসামাজিক কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া সমন্বিত রেফারেল ও কেস ব্যবস্থাপনার মাধ্যমে সেবাগ্রহীতাদের নিয়মিত তদারকি ও ফলোআপ করা হবে। ১৬৬৯৯, ১০৯৮ ও ১০৯ হেল্পলাইনের মধ্যে সমন্বয় বাড়িয়ে জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫২ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------