নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা, মাঠপর্যায়ের সব জোনাল ম্যানেজার এবং এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি ও বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় সোনালী ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Posted ১১:৩২ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


