শিরোনাম >>
শিরোনাম >>

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে জিডিপিতে ৭-৮% প্রবৃদ্ধি সম্ভব: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে জিডিপিতে ৭-৮% প্রবৃদ্ধি সম্ভব: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে পর্যটন খাত থেকে জিডিপিতে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরে পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এ জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে দেশের ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বাছাই করে সেগুলোকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে হবে। এ জন্য দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কমিটি গঠন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে পর্যটন খাত থেকে জিডিপিতে প্রবৃদ্ধির হার ২ থেকে ৩ শতাংশ। দুই মন্ত্রণালয় যৌথভাবে কাজ করলে তা ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব।

সভায় ‘আনলকিং বাংলাদেশের ক্রিয়েটিভ ইকোনমি থ্রু কালচারাল ট্যুরিজম’ শীর্ষক একটি উপস্থাপনা করা হয়। এতে বলা হয়, বিশ্বের প্রায় ৪০ শতাংশ পর্যটক সাংস্কৃতিক পর্যটনে আগ্রহী। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে আধুনিকভাবে উপস্থাপন করে পর্যটকবান্ধব করা গেলে এ খাতের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।

Facebook Comments Box
advertisement

Posted ১:০০ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------