শিরোনাম >>
শিরোনাম >>

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

বিজ্ঞপ্তি   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির স্পন্সর পরিচালক ফিরোজুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফিরোজুর রহমান দীর্ঘদিন ধরে ব্যবসা, সমাজসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং পিএমজেএফ লায়ন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জনসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায়ও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ফিরোজুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার নির্বাচিত হয়ে মোট ৩১ বছর দায়িত্ব পালন করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাক্ষেত্রেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। প্রায় ৪২ বছর ধরে ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ সময়ে গভর্নিং বডির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি। এ ছাড়া বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

ব্যবসায়িক ক্ষেত্রেও ফিরোজুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের স্পন্সর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, সুশাসন ও গ্রাহকসেবার মানোন্নয়নে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪২ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------