শিরোনাম >>
শিরোনাম >>

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) তিনি লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন ২০০ কিলোলিটার সক্ষমতার পয়ঃশোধনাগার পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের বর্তমান অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পয়ঃশোধনাগারটির নির্মাণকাজ দ্রুত ও যথাযথভাবে শেষ করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। লেকের পানিদূষণ কমানো এবং পয়ঃবর্জ্য সরাসরি লেকে পড়া বন্ধে এ ধরনের অবকাঠামোর কার্যকর বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরে বনানীর ১৮ নম্বর সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউসংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় লেকের পরিবেশ সংরক্ষণ, নিয়মিত পরিচ্ছন্নতা এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী লেকের পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে চলমান কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------