রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে সরকার কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে সরকার কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী

বৈষম্য দূর করে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ বিশেষায়িত চিকিৎসা সেবা ও উন্নত ল্যাব সুবিধা রাজধানীকেন্দ্রিক। এই পরিস্থিতি থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিক ও সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ের দায়িত্বই পালন করেন না, বরং মানবিক আচরণ ও সহমর্মিতার মাধ্যমে রোগীর মানসিক শক্তি জোগান দেন। অনেক ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শই রোগীর জন্য সবচেয়ে কার্যকর ওষুধে পরিণত হয়। তাই চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নত দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাজ্য তাদের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিচালনায় নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসা ও উচ্চশিক্ষার জন্য সেখানে যান। তার অভিজ্ঞতায় দেখা গেছে, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও একটি বৃহৎ স্বাস্থ্যব্যবস্থা পরিচালনা করা সহজ নয়। এ কারণে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ ও কার্যকর করা জরুরি।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় বাজেটের চেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও মানসিকতার পরিবর্তন। বিদ্যমান সম্পদ সঠিকভাবে ব্যবহার করলেই অনেক উন্নতি সম্ভব। জনগণ ও সংশ্লিষ্ট সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিকভাবেই উন্নত হবে।

একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ায় একটি রাজনৈতিক কর্মসূচির সময় তিনি নিজে উপস্থিত থেকে মাঠ প্রস্তুতের কাজে অংশ নিয়েছিলেন। নির্ধারিত জনবল না আসায় তিনি নিজেই কাজ শুরু করেন এবং পরে নেতাকর্মীরাও যুক্ত হয়ে দ্রুত কাজ সম্পন্ন করেন। তিনি এই ঘটনার মাধ্যমে দলীয় ঐক্য ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।

আরেকটি সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, এক গৃহপরিচারিকার আত্মীয় অসুস্থ হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হওয়ায় রোগী ভালো সাড়া পেয়েছে। তবে তিনি বলেন, সবাই একই ধরনের সুযোগ-সুবিধা পায় না, তাই উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে রাজধানী নির্ভরতা থেকে বের করে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে। এতে সাধারণ মানুষের চিকিৎসা সহজলভ্য হবে এবং স্বাস্থ্য খাতে বৈষম্য অনেকটাই কমে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------