রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২ জুলাই থেকে শুরু হবে

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২ জুলাই থেকে শুরু হবে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ৭ জুনের পরিবর্তে আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় কম পাওয়া এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও অভিভাবকদের উদ্বেগ—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়।

সভায় আরও বিশ্লেষণ করা হয়, পরীক্ষা পিছিয়ে দিলে কী ধরনের প্রশাসনিক ও একাডেমিক জটিলতা তৈরি হতে পারে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড চেয়ারম্যান জানান, আলোচনার পর শিক্ষামন্ত্রী পরীক্ষার সময় প্রায় এক মাস পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত নতুন সময়সূচি বা রুটিন প্রস্তুত করে প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ রুটিন প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেয় শিক্ষা বোর্ডগুলো।

তবে পরবর্তীতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সময়সূচি নিয়ে অসন্তোষ এবং প্রস্তুতির পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সময়সূচি শিক্ষার্থীদের অতিরিক্ত প্রস্তুতির সুযোগ দেবে এবং পরীক্ষার চাপ কিছুটা কমাতে সহায়তা করবে। এখন দ্রুত নতুন রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------