শিরোনাম >>
শিরোনাম >>

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শুরু

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিসিসিআই অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।

১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। ডিএসসিসির আওতাধীন এলাকার ডিসিসিআই সদস্যসহ অন্যান্য ব্যবসায়ীরা নির্ধারিত ফি পরিশোধ করে ২০২৬-২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দলিল হলেও নবায়নে তথ্যের ঘাটতি, কাগজপত্রের জটিলতা, একাধিকবার অফিসে যাতায়াত ও সময়ক্ষেপণের কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা দূর করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ এবং একাধিক বছরের জন্য নবায়নের ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে সিটি করপোরেশনের রাজস্ব বাড়ার পাশাপাশি নগরবাসীও উন্নত সেবা পাবেন। বর্তমানে দক্ষিণ সিটি এলাকায় প্রায় আড়াই লাখ ট্রেড লাইসেন্স রয়েছে। বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য নতুন লাইসেন্স গ্রহণ ও পুরোনো লাইসেন্স নবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হয়রানিমুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। যানজট কমাতে বিদ্যুৎচালিত অটোরিকশা ও হকারদের নিবন্ধনের উদ্যোগ চলছে। পুরান ঢাকার যানজট নিরসনে কিছু সড়কে একমুখী চলাচল চালুর ক্ষেত্রেও ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, সিটি করপোরেশনের আওতায় ২৯৪ ধরনের ব্যবসার বিপরীতে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১৮০টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা ও বিনিয়োগের গতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। যানজট নিয়ন্ত্রণে কয়েকটি সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা স্থাপনে ভালো ফল পাওয়া যাচ্ছে এবং এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালা প্রণয়নের কাজও চলছে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা ট্রেড লাইসেন্স নবায়ন ফি কমানো, স্বয়ংক্রিয় ব্যবস্থায় হয়রানিমুক্ত সেবা, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশার নিবন্ধন ও নম্বরপ্লেট প্রদান এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ডিসিসিআইয়ের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে নবায়ন করা ট্রেড লাইসেন্সের কপি তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৪ এএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------