শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিতের দাবি ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   |   শনিবার, ১৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিতের দাবি ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের

সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-হয়রানি বন্ধ এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এবং ডেইলি ফিন্যানসিয়াল পোস্ট ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম (বাবু) সঞ্চালনা করেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও নানামুখী হয়রানির ঘটনা ঘটছে। এতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যদের আপদকালীন সহায়তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত সংকটে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৯ এএম | শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------