রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র রিপোর্ট

তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি, যেতে পারেন আগামী সপ্তাহে

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি, যেতে পারেন আগামী সপ্তাহে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরটি দুই দিনের হতে পারে এবং এর মূল লক্ষ্য থাকবে দ্বিপক্ষীয় আলোচনা। তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতেই ভারত তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

সম্ভাব্য এ সফরকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------