শিরোনাম >>
শিরোনাম >>

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন শ্রমিক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৮ এএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------