শিরোনাম >>
শিরোনাম >>

ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা হচ্ছে

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা চলাচল নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং ২০২৬ সালের সংশোধিত আইনের আলোকে ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মতান্ত্রিক লাইসেন্স ও নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশার জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণে বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সংশ্লিষ্ট অংশীজনরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১১:৫৪ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------