শিরোনাম >>
শিরোনাম >>

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহত বাংলাদেশিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রী এ ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------