শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধ বর্তমানে পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে অবস্থান করছেন।

পরবর্তীতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। সে সময়ও ভারতীয় কর্তৃপক্ষ জানায়, বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা পরে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইনি রূপ দিয়েছে।

ব্রিফিংয়ে এ নতুন আইন নিয়েও প্রশ্ন উঠলে জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত পূর্বের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে—বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তারা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকতে আগ্রহী।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ এএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------