রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার কমেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে ফল জানতে পারবে।

এ ছাড়া মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। শিক্ষার্থীরা ফল পাওয়ার পর নম্বরপত্রসহ বিস্তারিত ফলাফলও অনলাইনে দেখতে পারবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------