শিরোনাম >>
শিরোনাম >>

বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আব্দুল মোমেন

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আব্দুল মোমেন

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সমিতির ২৯৯ জন ভোটারের মধ্যে ২৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উৎসবমুখর পরিবেশে ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভোট দেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক। সভাপতি পদে মো. আব্দুল মোমেন ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দুলাল মিয়া পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মোকছেদুর রহমান আবির ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এম আই জামাল সিদ্দিকী পেয়েছেন ২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল বারী বিল্লাল ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল হুদা সরকার সোহাগ পেয়েছেন ৩৬ ভোট।

তবে নির্বাচন নিয়ে অভিযোগ তুলে সভাপতি পদপ্রার্থী মো. দুলাল মিয়া এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম আই জামাল সিদ্দিকী ভোটের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নতুন ভোটার অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁরা অভিযোগ তুলেছেন।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল হুদা সরকার সোহাগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর চাচাতো ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ভোটের দিন তিনি কেন্দ্রে উপস্থিত ছিলেন না।

প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক বলেন, ৮ আগস্ট কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫০২ নম্বর হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৯৯ জন সদস্যের মধ্যে ২৫৩ জন ভোট দিয়েছেন। প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে।

তিনি দাবি করেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নজির আহমদ ভুঁইয়া কাজল, এ এইচ এম জহিরুল হক, জহিরুল ইসলাম ও কামরুল হাসান কেনান।

সমিতি সূত্রে জানা যায়, ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ২০১৮ সালে বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ঢাকায় বসবাসরত এ এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে আসছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১০ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------