শিরোনাম >>
শিরোনাম >>

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে লাউঞ্জ ও আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে থাকা যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরের একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় লাউঞ্জের ভেতরে ও আশপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বলাকা লাউঞ্জের যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জোরদার করা হয়। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বলাকা লাউঞ্জটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত। দেশি-বিদেশি যাত্রীরা সেখানে অপেক্ষা, বিশ্রাম ও খাবারের সুবিধা নিয়ে থাকেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ এএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------