শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে দুই দিনের সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলা কিউআর প্রচারণায় অংশগ্রহণ

বিজ্ঞপ্তি   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

চট্টগ্রামে দুই দিনের সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলা কিউআর প্রচারণায় অংশগ্রহণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দুই দিনের দাপ্তরিক সফরে ৭–৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন এবং বাংলা কিউআর (Bangla QR) প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সফরের প্রথম দিন শুক্রবার (৭ আগস্ট) গভর্নর নগরীর ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শন করেন। সেখানে তিনি জনপ্রিয় বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে গণি বেকারিতে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। গণি বেকারির মতো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশে ডিজিটাল লেনদেনের প্রতি ব্যবসায়ী ও গ্রাহকদের বাড়তে থাকা আস্থা এবং গ্রহণযোগ্যতার প্রতিফলন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যয় কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে একটি আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত বিস্তৃত হচ্ছে। চট্টগ্রামে গভর্নরের এ সফর ও প্রচারণামূলক কার্যক্রম ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪২ পিএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------