নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে দেশের বাইরে অবস্থান করায় অপর দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকে অংশ নিতে পারেননি।
পরে দুপুর ২টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ কমিশনের অনুমোদিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

Posted ৮:৪৬ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


