শিরোনাম >>
শিরোনাম >>
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শহীদ পরিবারের সংবর্ধনা নয়, সন্তানের স্বপ্ন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

শহীদ পরিবারের সংবর্ধনা নয়, সন্তানের স্বপ্ন বাস্তবায়নের দাবি

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন বলেছেন, শহীদ পরিবারকে সংবর্ধনা নয়, তাদের সন্তানদের স্বপ্ন বাস্তবায়নই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

বুধবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আবেগঘন বক্তব্যে নেছার উদ্দিন বলেন, “আমাদের সংবর্ধনার দরকার নেই। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না। আমাদের সন্তানেরা ফুলের সংবর্ধনা পাওয়ার জন্য জীবন দেয়নি; তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল।”

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দল বা কেবল শিক্ষার্থীদের আন্দোলন ছিল না; এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আন্দোলনের চেতনাকে রাজনৈতিক বিভাজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রের সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমির মুফতী আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

এ ছাড়া শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------