শিরোনাম >>
শিরোনাম >>

রাজধানীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

রাজধানীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০

রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। একই দিনে মুগদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জন এবং তুরাগ থানার বিভিন্ন স্থান থেকে আরও ৯ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------