নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট
চিত্রনায়ক জয় চৌধুরী ‘তৃপ্তি অটোমোবাইলস’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি পার্টনারশিপ স্বাক্ষর করেছেন। ৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।
অংশীদারিত্ব স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
চুক্তির আওতায় চিত্রনায়ক জয় চৌধুরী ‘তৃপ্তি অটোমোবাইলস’-এর সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড, প্রচার, বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রমে অংশ নেবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পরিচিতি আরও বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের কাছে পৌঁছানোর কার্যক্রম নতুন গতি পাবে।
Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
9 News Bd | s s