ফোকাসবাংলা২৪ ডেস্ক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জানিয়েছেন, তাঁর ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এরপর তিনি সান্তোসে থাকবেন, অন্য ক্লাবে যোগ দেবেন, নাকি ফুটবলকে বিদায় জানাবেন—সেটি তখনই নির্ধারণ করবেন।
সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, তিনি এখন অবসরের বিষয়ে ভাবছেন না। তবে আর কত দিন খেলতে পারবেন, সেটিও নিশ্চিত নন। তাই ডিসেম্বর পর্যন্ত সান্তোসের হয়ে চুক্তির দায়িত্ব পালন করে এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা ২০২৭ সালের মধ্যেও অবসরে যেতে পারেন—এমন সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। ফলে তাঁর ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে জল্পনা আপাতত থাকছেই।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
9 News Bd | s s