নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট
জয়পুরহাট জেলার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু নগেন্দ্রনাথ সরকারের মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং তাঁর সাবেক শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বাবু নগেন্দ্রনাথ সরকার দীর্ঘদিন খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয়।
তিনি ৭৪ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
9 News Bd | s s