শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়।

এদিকে, বিএনপির পক্ষ থেকে এখনো রাষ্ট্রপতি পদে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------