ফোকাসবাংলা২৪ ডেস্ক | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট

লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশের অংশগ্রহণে একটি নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। জোটটির মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল, জ্বালানি পরিবহন এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করা। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ নৌ টহল, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং নিরাপত্তা সমন্বয় বৃদ্ধি করা হবে।
জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিসর, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সুদান, জিবুতি, সোমালিয়াসহ মোট ১৪টি দেশ। জোটটির স্থায়ী সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থাপন করা হবে।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার ঘটনা বাড়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; বরং আন্তর্জাতিক নৌবাণিজ্য ও আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গঠিত একটি প্রতিরক্ষামূলক জোট।
বিশ্লেষকদের মতে, এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভারত মহাসাগর ও লোহিত সাগর অঞ্চলে দেশের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Posted ৫:৫১ এএম | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
9 News Bd | s s


