শিরোনাম >>
শিরোনাম >>
অস্থায়ী প্রশাসকসহ সহকারী কর্মকর্তাদের নিজ দায়িত্ব থেকে অব্যাহতি; ৩০ জুলাই কর্মদিবস শেষে কার্যকর নির্দেশনা

এক্সিম ব্যাংক থেকে পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংকে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

এক্সিম ব্যাংক থেকে পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংকে সংযুক্ত

সম্মিলিত ইসলামী ব্যাংকের অধিভূক্ত এক্সিম ব্যাংক পিএলসি থেকে দায়িত্ব পালনরত অস্থায়ী প্রশাসক এবং কয়েকজন সহকারী কর্মকর্তাকে প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংকে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

৩০ জুলাই জারি করা নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনরত এবং এক্সিম ব্যাংকের অস্থায়ী প্রশাসক হিসেবে কর্মরত মো. শওকাতুল আলমকে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে অস্থায়ী প্রশাসকের সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী পাঁচ কর্মকর্তাকেও তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পরিচালক মাসুমা বেগম, অতিরিক্ত পরিচালক শেখ আহমেদ জামী , অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী এবং যুগ্ম পরিচালক মুহাম্মদ আখতার-উজ-জামান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত করা হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩০ জুলাই কর্মদিবস শেষে এক্সিম ব্যাংকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক এর আগে এক্সিম ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ করেছিল। সর্বশেষ এ প্রত্যাহারের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------