শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে দেশটি রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের চেন্নাহ শহরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার জনগণের একটি বড় দাবি ছিল রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। কিন্তু মিয়ানমার তাদের গ্রহণে অনিচ্ছুক থাকায় এতদিন তা সম্ভব হয়নি। সাম্প্রতিক আলোচনার মাধ্যমে এ অবস্থার পরিবর্তন এসেছে।

তিনি বলেন, আলোচনার ফলেই মিয়ানমার মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে। তাঁর ভাষায়, সংবেদনশীল এ ধরনের বিষয় সমাধানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকটের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ব্যাপক নির্যাতনের মুখে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে তারা বসবাস করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তাদের খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে উল্লেখ করা হয়।

মালয়েশিয়াও উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা বসবাস করছেন।

জনসভায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অনুমোদিত শরণার্থী শিবির বা নির্ধারিত এলাকার বাইরে আইন ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শরণার্থীরা নির্ধারিত নিয়মের বাইরে কোনো কর্মকাণ্ডে জড়িত হতে না পারেন।

তবে বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন কবে শুরু হবে কিংবা কী প্রক্রিয়ায় তা বাস্তবায়িত হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------