শিরোনাম >>
শিরোনাম >>

“হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬”-এর কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

বিজ্ঞপ্তি   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট

“হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬”-এর কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬”-এর কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। হজ ও ওমরাহবিষয়ক বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ এক ছাতার নিচে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি হাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে কো-স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সাউথইস্ট ব্যাংক ও হাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৮ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------