শিরোনাম >>
শিরোনাম >>
ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে রাজধানীতে সচেতনতামূলক কর্মসূচি

বাংলা কিউআরের প্রচারে মাঠে সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাংলা কিউআরের প্রচারে মাঠে সোনালী ব্যাংক

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে চালু হওয়া বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৭ জুলাই) রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়। কর্মসূচিতে অংশ নেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, গ্রাহক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও কার্যপ্রণালি সম্পর্কে ধারণা দেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া বাংলা কিউআর একটি অভিন্ন কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা একই কিউআর কোড স্ক্যান করে দ্রুত ও নিরাপদে অর্থ পরিশোধ করতে পারেন। এতে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হয় না।

সোনালী ব্যাংক জানিয়েছে, নগদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জাতীয় উদ্যোগকে এগিয়ে নিতে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়াতে দেশব্যাপী এ ধরনের প্রচার কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৫ এএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------