শিরোনাম >>
শিরোনাম >>

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিনিধি   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

শনিবার মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সংস্কৃতি ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে প্রতীকীভাবে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। পরে খুলনা রেঞ্জের ডিআইজিসহ অন্যান্য অতিথিরা কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২০ পিএম | শনিবার, ২৫ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------