শিরোনাম >>
শিরোনাম >>
অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি সভায় অংশ নেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, কোম্পানি সচিব এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ২০২৫ সালের আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, পরিচালন দক্ষতা বৃদ্ধি, সম্পদের গুণগত মান উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংক বিভিন্ন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, ২০২৫ সালে ব্যাংকের সম্মিলিত পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৮৪ লাখ টাকায়। বছরের শেষে ব্যাংকের মোট আমানত ছিল ৪৩ হাজার ৯২৩ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫৫ হাজার ৪৪২ কোটি টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২৫ টাকা ৭৪ পয়সা। ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৩ দশমিক ৬২ গুণ এবং নিয়ন্ত্রক মূলধনের পরিমাণ ছিল ৫ হাজার ১০৯ কোটি ৬২ লাখ টাকা।

সভায় আরও জানানো হয়, ব্যয় দক্ষতার দিক থেকে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে রয়েছে। ২০২৫ সালে ব্যাংকের আয়-ব্যয় অনুপাত ছিল ৩৯ দশমিক ৫৬ শতাংশ।

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদিত মূলধন বৃদ্ধি এবং এ-সংক্রান্ত সংঘস্মারক ও সংঘবিধির প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেন।

সভায় চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা ও ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যাংকের ব্র্যান্ড ইমেজ, সেবার মান, পরিচালন দক্ষতা ও সামগ্রিক কর্মসম্পাদন আরও উন্নত করতে শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------