শিরোনাম >>
শিরোনাম >>

বিপিসিতে বড় রদবদল, একাধিক শীর্ষ পদে বদলি-পদায়ন

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিপিসিতে বড় রদবদল, একাধিক শীর্ষ পদে বদলি-পদায়ন

দেশে জ্বালানি খাতে চলমান সংকটের মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ বড় ধরনের রদবদল আনা হয়েছে। সংস্থাটির অধীন দুই মালিকানাধীন ও অংশীদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে জানানো হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আজ (১৬ এপ্রিল) পূর্বাহ্নের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তারা অপরাহ্নে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

অন্য বদলির মধ্যে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। এসএওসিএলের সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে আনা হয়েছে।

এছাড়া বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে তার আগের পদ মহাব্যবস্থাপক (অর্থ)-এ ফেরত পাঠানো হয়েছে। চেয়ারম্যান কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) হিসেবে এবং চলতি দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ এএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------