নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে প্রচারণা কর্মসূচি পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও ব্যয়-সাশ্রয়ী করবে। দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ব্যবস্থার ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রচারণার অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে, নয়াটোলা ও রামপুরা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’-এর সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হয়।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়, ঢাকা সেন্ট্রাল জোনাল অফিস এবং টিসিবি ভবন কর্পোরেট, মগবাজার, মলিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।
Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
9 News Bd | s s