শিরোনাম >>
শিরোনাম >>

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি ওমরাহযাত্রী ও ধর্মীয় পর্যটক আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন খাতের অবদান বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে যাত্রার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে হজ মৌসুমে এই ভিসার ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা কার্যকর থাকবে না। এ সময় ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন এ ভিসা ব্যবস্থা ধর্মীয় পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ করবে এবং দেশটির পর্যটন ও সেবা খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৬ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------