শিরোনাম >>
শিরোনাম >>

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এর পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক লেনদেন সহজ করা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক অর্থ লেনদেনেও এটি ব্যবহারের সুযোগ থাকবে।

প্রবাসী কার্ডধারীরা যে ১০টি প্রধান সুবিধা পাবেন, সেগুলো হলো—

১. দেশে ও বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার এবং বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা।
২. আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা।
৩. বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে মূল্যছাড়।
৪. গাড়ি ভাড়া ও বিমানবন্দরে যাতায়াতে বিশেষ সুবিধা।
৫. সরকারি হাসপাতালে বিশেষ সেবা এবং বেসরকারি হাসপাতালে ছাড়।
৬. কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা।
৭. দেশে ফিরে পুনর্বাসন, বীমা এবং বিনিয়োগে অগ্রাধিকার।
৮. জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকারমূলক সেবা।
৯. রেমিট্যান্সের ওপর পুরস্কার পয়েন্ট, ঋণ সুবিধা এবং সহজ ব্যাংকিং লেনদেন।
১০. জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবাসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা যাতে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------