শিরোনাম >>
শিরোনাম >>
মোরাল প্যারেন্টিং পরিবারের এক দশক পূর্তি উদযাপন

গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডাক দিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডাক দিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘মোরাল প্যারেন্টিং পরিবার’-এর এক দশক পূর্তি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলনমেলায় গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও গ্রামের সঙ্গে সম্পৃক্ত। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রাম ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত এবং গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে সমাজব্যবস্থার ইতিবাচক রূপান্তর প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, ওহাবী আন্দোলন এবং ফারায়েজী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বাঙালির সংগ্রামী ঐতিহ্যের কথা স্মরণ করেন। একই সঙ্গে বর্তমান সরকারের কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে জীবনমুখী ও কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

মোরাল প্যারেন্টিং ট্রাস্টের এক দশকের কার্যক্রমের প্রশংসা করে নিতাই রায় চৌধুরী বলেন, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক সম্পর্ক জোরদারে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সরকারের সচিব মো. ওবায়দুর রহমান।

বক্তারা মোরাল প্যারেন্টিং ট্রাস্টের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী দিনে এর কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মোরাল প্যারেন্টিং পরিবারের সদস্যরা অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------