ফোকাসবাংলা২৪ ডেস্ক | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট

লিওনেল মেসির সামনে এখন নতুন ইতিহাস গড়ার সুযোগ। ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসিও জিতে নেবেন পরপর দুটি বিশ্বকাপ শিরোপা।
ফুটবল ইতিহাসে কিংবদন্তি পেলের পর বিশ্বতারকাদের মধ্যে আর কেউ টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারেননি। পেলে ১৯৫৮ ও ১৯৬২ সালের পাশাপাশি ১৯৭০ সালেও ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হন।
অন্যদিকে, ডিয়েগো ম্যারাডোনার সামনে ১৯৯০ সালে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ থাকলেও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে সে স্বপ্ন অপূর্ণ থেকে যায়। বিতর্কিত একটি পেনাল্টি থেকে জার্মানির জয়সূচক গোলটি আসে।
এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ মেসির সামনে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক। গোল করা, আক্রমণ সাজানো এবং সতীর্থদের সঙ্গে সমন্বয়ে এখনো দলের প্রধান ভরসা তিনি।
ফাইনালে স্পেনকে হারাতে পারলে শুধু টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিই নয়, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন মেসি। এখন দেখার, ফাইনালের মঞ্চে তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেন কি না।

Posted ১১:৫৮ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬
9 News Bd | s s


