নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং বিভিন্ন নীতিগত বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও গ্রাহকসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) ও ব্যাংকের পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Posted ১১:০৮ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬
9 News Bd | s s


