রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই মাসে ২,২৮৯ কোটি টাকার সম্পদ জব্দ-অবরুদ্ধ দুদকের

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

দুই মাসে ২,২৮৯ কোটি টাকার সম্পদ জব্দ-অবরুদ্ধ দুদকের

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে ও বিদেশে মিলিয়ে প্রায় ২ হাজার ২৮৯ কোটি টাকার সম্পদ জব্দ (ক্রোক) ও অবরুদ্ধ (ফ্রিজ) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের আবেদনের পর আদালতের পৃথক আদেশের মাধ্যমে এসব সম্পদের ওপর ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুদকের জনসংযোগ উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ২৯টি আদালতের আদেশে বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়, যার বড় অংশই বিদেশে অবস্থিত। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভারত ও ফিলিপাইনে বিভিন্ন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনার সন্ধান পেয়ে সেগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়। এ মাসে মোট জব্দ ও অবরুদ্ধ সম্পদের মূল্য প্রায় ২ হাজার ২১৬ কোটি টাকা।

জানুয়ারিতে জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ৬৯.২৬ একর জমি, ৪টি ভবন, ৬টি ফ্ল্যাট, একটি বাণিজ্যিক স্পেস, ২টি দোকান, ৬টি গাড়ি এবং ৭৯টি ব্যাংক হিসাব। এছাড়া বিদেশে যুক্তরাষ্ট্রে ৪৪টি ফ্ল্যাট, মালয়েশিয়ায় ৪৭টি, কম্বোডিয়ায় ১১৭টি, থাইল্যান্ডে ২৩টি, সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি অ্যাপার্টমেন্টসহ আরও বিভিন্ন সম্পদ জব্দ করা হয়।

ফেব্রুয়ারি মাসে একই সংখ্যক (২৯টি) আদালতের আদেশে প্রায় ৭২ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৬.৫৮ একর জমি, ১৪টি ভবন, ২৬টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, ২টি টিনশেড ঘর, ২টি দোকান ও ৬টি গাড়ি। পাশাপাশি ১৪৪টি ব্যাংক হিসাব এবং প্রায় ৫ কোটি ২৮ লাখ টাকার বিনিয়োগও ফ্রিজ করা হয়।

সব মিলিয়ে দুই মাসে ২ হাজার ২৮৮ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করেছে দুদক, যা দুর্নীতিবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------