বিজ্ঞপ্তি | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে নৈতিকতা, সুশাসন ও শরিয়াহ পরিপালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ।
কর্মশালায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ইসলামী ব্যাংকিং কার্যক্রমে নৈতিক মূল্যবোধ, সততা ও উন্নত আচরণের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ শরিয়াহ পরিপালনের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের শরিয়াহ সেক্রেটারিয়েট বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন শাখার শাখাপ্রধান, অপারেশন ব্যবস্থাপক এবং বিনিয়োগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও কর্মশালায় যুক্ত ছিলেন।

Posted ২:১৯ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
9 News Bd | s s


