রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছে অপো

বিজ্ঞপ্তি   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছে অপো

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ফুটবলপ্রেমীদের সরাসরি দেখা করার সুযোগ তৈরি করতে বিশেষ প্রচারণা শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক এ উদ্যোগের আওতায় থাকছে নতুন স্টোর উদ্বোধন, মিট-অ্যান্ড-গ্রিট, পুরস্কার এবং বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ একসঙ্গে উপভোগের আয়োজন।

আগামী ১৬ জুলাই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অপোর নতুন স্টোর উদ্বোধনে ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন জামাল ভূঁইয়া। এদিন প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন তার স্বাক্ষর করা টি-শার্ট। এছাড়া ওই দিন অপো স্মার্টফোন কেনা ক্রেতারা মেগা লটারির মাধ্যমে স্মার্ট ডিভাইস ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

এদিকে, ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত বিজয়ীরা জামাল ভূঁইয়ার সঙ্গে বিশেষ ‘মিট-অ্যান্ড-গ্রিট’ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ‘শুট অ্যান্ড উইন’ প্রচারণার বিজয়ীরাও জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ লাভ করবেন।

এ ছাড়া দেশব্যাপী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ১৬ জুলাই জামাল ভূঁইয়ার উপস্থিতিতে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা তার সঙ্গে একসঙ্গে খেলা উপভোগের পাশাপাশি অংশ নেবেন একটি বিশেষ ফ্যান এনগেজমেন্ট অনুষ্ঠানে।

অপো বাংলাদেশ জানায়, বিশ্বকাপের উন্মাদনাকে স্মরণীয় অভিজ্ঞতায় রূপ দিতে এবং তরুণদের ফুটবলের সঙ্গে আরও সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গৃহকর্মী রোবট!
(68 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com