শিরোনাম >>
শিরোনাম >>

‘কিং’-এর বাজেট কি ৪৫০ কোটি? জল্পনায় পানি ঢাললেন সিদ্ধার্থ আনন্দ

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

‘কিং’-এর বাজেট কি ৪৫০ কোটি? জল্পনায় পানি ঢাললেন সিদ্ধার্থ আনন্দ

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এর সম্ভাব্য বাজেট। বলিউডের একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৪৫০ কোটি রুপি। তথ্যটি সত্য হলে এটি হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, যা বাজেটের দিক থেকে ‘জওয়ান’-কেও ছাড়িয়ে যাবে।

তবে এই দাবির পরপরই জল্পনায় ভিন্ন মোড় আনেন ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এক শব্দে প্রতিক্রিয়া জানান—‘মিথ্যা’। যদিও তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি, তবু ধারণা করা হচ্ছে, ৪৫০ কোটি রুপির বাজেটের দাবিকেই তিনি নাকচ করেছেন।

এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছিল এবং সেটিই তার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে পরিচিত। নতুন প্রতিবেদন প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, ‘কিং’ সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে। কিন্তু পরিচালকের মন্তব্যের পর বাজেট নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

শুরুর দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন নির্মাতা সুজয় ঘোষ। পরে তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখকে নিয়ে ‘পাঠান’ নির্মাণ করে তিনি বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও বড় পরিসরে অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করছেন তিনি।

‘কিং’-এর অন্যতম আকর্ষণ শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানের প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হওয়া। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।

বলিউডে গুঞ্জন রয়েছে, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ‘কিং’। যদিও এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র পর দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ইতোমধ্যে প্রকাশিত টিজার দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরেই বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------