শিরোনাম >>
শিরোনাম >>

তিন দিনের মধ্যে সিলেট-চট্টগ্রামসহ চার বিভাগে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট

তিন দিনের মধ্যে সিলেট-চট্টগ্রামসহ চার বিভাগে বন্যার আশঙ্কা

দেশের চার বিভাগে আগামী তিন দিনের মধ্যে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারেরও বেশি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ বৃষ্টির প্রভাবে ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে পানি কমতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজানের এলাকাগুলোতেও ভারী বৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের নদীগুলোতে পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ এএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------