শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে চার দিনের সফর শেষ করে আজ মঙ্গলবার দেশে ফিরছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু।

এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক নেতা, সম্পাদক, গণমাধ্যম গবেষক, শিক্ষাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, তথ্যপ্রাপ্তির সুযোগ, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে নৈতিকতা, ডিজিটাল যুগে সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা এবং ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে গোলাম ফারুক মজনু বলেন, এশিয়ার দেশগুলোর সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ সময়ের দাবি। তিনি বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। তাই গণমাধ্যমের গুণগত মান উন্নয়নের মাধ্যমে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংবাদ পরিবেশনে পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এশিয়ার সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে যৌথ উদ্যোগ, গবেষণা, প্রশিক্ষণ ও তথ্য বিনিময় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সফরকালে বাংলাদেশ প্রতিনিধি দল নেপালের সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতে অংশ নেয়। এসব বৈঠকে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, যৌথ কর্মসূচি গ্রহণ এবং গণমাধ্যম উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সফরে এসএসপি সভাপতির সঙ্গে সংগঠনের সহ-সভাপতি ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

এসএসপি সূত্রে জানা গেছে, সফরের মূল উদ্দেশ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত উৎকর্ষ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণমাধ্যমের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, এ সফরের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে এবং সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক সাংবাদিকতার বিকাশ ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।

চার দিনের সফর শেষে আজ মঙ্গলবার এসএসপি প্রতিনিধিদল দেশে ফিরছে। তাদের স্বাগত জানাতে সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------