শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নে ব্যাংকগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন বাণিজ্যভিত্তিক (ট্রেড-বেসড) ও ঋণভিত্তিক (ক্রেডিট-বেইজড) মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকের পরিপালন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিতে দুটি সেশনই ছিল প্রাণবন্ত ও তথ্যবহুল।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী। তিনি স্বাগত বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলমও এ বিষয়ে বক্তব্য দেন।

সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার শাখা প্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো), উপ-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ)-এর ইনচার্জসহ সংশ্লিষ্ট প্রায় ৩৮০ জন কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪০ এএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------