আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। তার জানাজায় এক কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে আশা করা হচ্ছে।
সরকারি শোকানুষ্ঠান শুরু হওয়ার আগেই হাজারো মানুষ প্রার্থনা হলের বাইরে ভিড় করেন। অনেকেই ধারণা করেছিলেন, রাতেই প্রবেশের দরজা খুলে দেওয়া হবে। সেই আশায় তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
অপেক্ষমাণদের একজন সোমাইয়ে বলেন, নেতার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি সেখানে এসেছেন। তার ভাষায়, এই দীর্ঘ অপেক্ষা কষ্টের হলেও প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাওয়ায় সেটি তাদের কাছে আনন্দেরও।
অনেক শোকাহত মানুষ বলেন, দেশের জন্য খামেনির অবদানের তুলনায় কয়েক ঘণ্টার অপেক্ষা কোনো বিষয়ই নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমেহ বলেন, এমন একজন নেতাকে বিদায় জানানোর ক্ষেত্রে কোনো ধরনের কমতি রাখা উচিত নয়।
আরেক শিক্ষার্থী মাহদি বলেন, ১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করাও তেমন কিছু নয়। তার অনুভূতি, যেন নিজের পরিবারের একজন সদস্যের জানাজায় অংশ নিতে এসেছেন তিনি।

Posted ১২:২৪ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬
9 News Bd | s s


